বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মরদেহ মর্গে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ভাটারা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। আরও পড়ুন: সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার আব্দুল ওয়াদুত সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, জেরিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বাবার নাম মো. খোরশেদ আলী। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর রোডের ৬৬ নম্বর বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন জেরিন। তিনি আরও উল্লেখ করেন, অ্যামেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সি,এস,ই বিভাগের শিক্ষার্থী ছিলেন ওই তরুণী। মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।