মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ১৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্বসংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ১১ লাখ টাকা মূল্যের এক হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু ও ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংক্স এবং পাচার কাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।আরও পড়ুন: হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৭৭০ বস্তা সিমেন্টসহ আটক ২জব্দ করা মালামাল, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ‘পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’