বিশ্বকাপ লড়াইয়ের আগে একনজরে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের তিন জয়

শক্তিমত্তায় দুদলের ব্যবধান যোজন যোজন। তবে এবারের জিম্বাবুয়েকে যে সমীহ করেই মাঠে নামতে হবে ভারতকে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে হারিয়ে চলতি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে সিকান্দার রাজারা। তার ওপর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাদের রয়েছে তিন তিনটি জয়।২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখার মিশনে রাত সাড়ে ৭টায় চেন্নাইয়ে মুখোমুখি হবে ভারত-জিম্বাবুয়ে। সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত দুদলের দেখা হয়েছে ১৩ বার। এর মধ্যে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটির বিপক্ষে তিনবার জিতেছে জিম্বাবুয়ে। যা বার্তা দিচ্ছে, র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা দলটিকে ছোট করে দেখার সুযোগ নেই স্বাগতিকদের সামনে। চলুন এক নজরে দেখে নেয়া যাক, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের স্মরণীয় তিন জয়ের মুহূর্ত। প্রথম জয়২০১৫ সালের জুলাইয়ে হারারেতে ভারতকে প্রথমবার টি-টোয়েন্টিতে হারানোর স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে।   দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৪৫ রানের পুঁজি নিয়ে ভারতকে ১৩৫ রানে আটকে দিয়েছিল জিম্বাবুয়ে। ১০ রানের জয়ে সিরিজ শেষ হয় সমতায়। আরও পড়ুন: জিম্বাবুয়ে ম্যাচের আগে স্টেডিয়ামে বিশেষ রাসায়নিক স্প্রে করছে ভারত দ্বিতীয় জয়ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে পরের দেখায় আবার জিম্বাবুয়ের জয়। এবার অবশ্য জয়টা সহজ ছিল না। ১৭১ রানের টার্গেট দিয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যায় তারা। ভারতকে ১৬৮ রানে আটকে দিয়ে তুলে নেয় ২ রানের জয়। তিন ম্যাচের সিরিজ শুরু হয় জয় দিয়ে। পরের দুটিতে অবশ্য আর জিততে পারেনি তারা। তবে শেষটিতে দারুণ লড়াই চালিয়ে মাত্র ৩ রানে হারে তারা। তৃতীয় ও শেষ জয়ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ জয়টি বেশিদিন আগের নয়। গত বছরের জুলাইয়ে হারারেতে ভারতকে ১৩ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছিল জিম্বাবুয়ে। মাত্র ১১৫ রানের পুঁজি নিয়েও ভারতকে তারা বেঁধে ফেলেছিল ১০২ রানে। আরও পড়ুন: সেমিফাইনাল খেলতে যে কঠিন সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে এরপর টানা চার ম্যাচে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে হেরেছে জিম্বাবুয়ে। তবে চেন্নাইয়ের ম্যাচের আগে পুরনো তিন জখমের সঙ্গে জিম্বাবুয়ের নতুন রূপ ভাবনায় ফেলেছে ভারতকে। চলতি আসরেই অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো পরাশক্তির বিপক্ষে জয় পেয়েছে দলটি। তাই শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকলেও বেশ সতর্কই থাকতে হচ্ছে ভারতকে। তার ওপর সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারায় এমনিতেই চাপে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।