গ্ল্যামার জগতের চাকচিক্য ছেড়ে আধ্যাত্মিকতার পথে পুনম পাণ্ডে

বিতর্ক সরিয়ে এবার ভক্তির আঙিনায় ধরা দিলেন মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। এতদিন বিতর্ক আর সাহসী ইমেজের কারণেই বেশি আলোচনায় ছিলেন। তবে এবার তাকে দেখা গেল বৃন্দাবনের রাস্তায় একেবারে সাদামাটা পোশাকে।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ভক্তি আর চোখের জলে নতুন করে আলোচনায় পুণম। সম্প্রতি তাকে দেখা যায় বৃন্দাবনের রাস্তায়। সেখানে তিনি উপস্থিত হন প্রখ্যাত ধর্মগুরু প্রেমানন্দ মহারাজের দর্শন পেতে। কপালে তিলক আর সাধারণ পোশাকে প্রেমানন্দ মহারাজের দর্শন যখন পুণম পান তখন মহারাজের সামনে বসে ধর্মের বাণী শোনেন। সে মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মহারাজ যখন ভক্তদের উদ্দেশ্যে প্রবচন দিচ্ছিলেন, তখন পুনমের দু’চোখ বেয়ে অবিরল জল ঝরে পড়ছে। মহারাজের কথা শুনে মাঝেমধ্যেই হাউহাউ করে কাঁদতে দেখা যায় এ মডেলকে। আরও পড়ুন: মামলার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন পাকিস্তানি মডেল গত বছর নিজের ‘ভুয়ো’ মৃত্যুর খবর ছড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন পুনম। সেই ঘটনার পর জীবনের কঠিন লড়াই আর ভুলভ্রান্তি সুধরে নিতে চাইছেন পুণম। তার আধ্যাত্মিক পথে উপস্থিতির কারণ হিসেবে অনেকে মন স্থির করার প্রচেষ্টা হিসেবেও ব্যাখ্যা করছেন। ভক্তরা বলছেন, মানসিক শান্তির খোঁজেই তিনি এই পথ বেছে নিয়েছেন। আরও পড়ুন: আমেরিকার ফোন নম্বর থেকে রণবীরকে হুমকি, জানাল পুলিশ প্রসঙ্গত, বৃন্দাবন সফরে ঐতিহ্যবাহী বাঁকে বিহারী মন্দির দর্শনের পাশাপাশি প্রেমানন্দ মহারাজের আশ্রমেও সময় কাটান পুণম। মডেলের এমন পরিবর্তন প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।