সাতক্ষীরায় ১০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর নির্দেশনায় সাতক্ষীরায় সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে শহরের খুলনা রোড মোড় এলাকার ‘জনি বিফ হাউস’-এ ১লা রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত এ কার্যক্রম চলবে। ক্রেতারা ৫০ বা ১০০ টাকা থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী মাংস কিনতে পারছেন। বিক্রির আগে প্রতিটি গরু স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মহিদুল মহী। উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।