উত্তেজনার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসেছেন দেশ দুটির প্রতিনিধিরা।মধ্যস্থতাকারী হিসেবে থাকা ওমান জানিয়েছে, দুই পক্ষই ‘নতুন ও সৃজনশীল ধারণা এবং সমাধান’ নিয়ে আলোচনা করতে আগ্রহ দেখিয়েছে। এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি নিয়ে উত্তেজনা বেড়েছে। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শও দিয়েছে। গত মঙ্গলবারের (২৪ ফেব্রুয়ারি) স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান নিলেও ‘কূটনৈতিক সমাধান’কেই অগ্রাধিকার দেয়ার কথা বলেন। আরও পড়ুন: ইরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না: আরাঘচি অন্যদিকে ইরানও জানিয়েছে, তারা আলোচনার মাধ্যমে সমাধান চায়। তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে আত্মরক্ষায় প্রস্তুত থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান ‘কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না’ — এ বিষয়ে তারা পরিষ্কার। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরানের জনগণের রয়েছে।