বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে গরিব, অসহায় পরিবার ও এতিমখানার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছ।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সদর সেনা জোন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরন করেন জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ূন।ইফতার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের কথা চিন্তা করে আমাদের এ উদ্যোগে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তা দেয়ার পাশাপাশি সম্প্রীতির এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।’ এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সেনা বাহিনীর এ কর্মকর্তা।আরও পড়ুন: মিয়ানমার থেকে পালিয়ে আসা মার্মা সম্প্রদায়ের ৩ নাগরিক আটকবান্দরবান জোনের আওতাধীন বিভিন্ন এলাকার ৫শ’ পরিবার ও এতিমখানার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, মুড়ি, ছোলা, তেল, খেজুরসহ নানা ইফতার সামগ্রী দেয়া হয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে জোন উপঅধিনায়কমেজর নাফিউ সিদ্দিকী রোমান, জোন স্টাফ অফিসার মেজর রবিউল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।