খুলনার ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিল গেট এলাকায় এ গুলির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে দুইজন দুর্বৃত্ত এসে সোহেলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।আরও পড়ুন: স্বপ্নের উড়াল সড়কে পা দিচ্ছে খুলনাখানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কারণ অনুসন্ধানে কাজ চলছে।