ঘরেই বানিয়ে নিন মিন্ট লেমন

গরমে রিফ্রেশমেন্টের চাহিদা মেটাতে মিন্ট লেমনের মতো হালকা ও সুস্বাদু পানীয়ের জুড়ি নেই। টক লেবুর স্বাদ আর পুদিনার ঠান্ডা খোঁচা একসঙ্গে মিলে শরীরকে দেয় সতেজতা। ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে খুব অল্প সময়েই তৈরি করা যায় এই শরবত। রইলো রেসিপি- উপকরণ মিডিয়াম লেবু ১টিপুদিনা পাতা ৩ টেবিল চামচলবণ ১ চিমটিচিনি ৪ টেবিল চামচ (ঐচ্ছিক)ঠাণ্ডা পানি দুই গ্লাসবরফ কিউব (ঐচ্ছিক)। আরও পড়ুন: ইফতারে ঝটপট বানিয়ে নিন লেবুর শরবত গরমে তৃষ্ণা মেটাবে তরমুজের শরবত অল্প সময়ে বানিয়ে নিন তেঁতুলের শরবত যেভাবে তৈরি করবেন প্রথমেই পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে লেবু কেটে রস বের করে নিন। এরপর ব্লেন্ডারে বরফ ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে গেলে তা ছেঁকে নিন। ব্যস তৈরি হয়ে গেলো পুষ্টিকর মিন্ট লেমন। জেএস/