অমর একুশে বইমেলা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী পুরস্কার আনতে যান কবি মোহন রায়হান। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানতে পারেন তার পুরস্কার বাতিল করা হয়েছে। এমনই অভিজ্ঞতার কথা জানালেন তার ফেসুবক আইডিতে পোস্ট করে। কবি মোহন রায়হান লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সালাম জানবেন। আপনারা অবগত আছেন, এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।’ আরও পড়ুনওসমান হাদির সঙ্গে জাবেরের রমজানের স্মৃতি তিনি লিখেছেন, ‘গতকাল পুরস্কারপ্রাপ্তদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’ জানা যায়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’-এর জন্য ৯ বিশিষ্টজনের নাম ঘোষণা করা হয়। ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। আরও পড়ুন‘এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন’ ২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তরা ছিলেন—কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় যৌথভাবে মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান। আজ দুপুরে অমর একুশে বইমেলা উদ্বোধনকালে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসইউ