নাটোরের সিংড়ায় শিক্ষার্থী আব্দুল কাহার হত্যা মামলায় মাসুদ রানা ও মিজানুর রহমান নামে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো.দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।আরও পড়ুন: মেহেরপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যায় যুবকের যাবজ্জীবনএ বিষয়ে নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন টগর জানান, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর সিংড়া উপজেলার বড়গ্রাম এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী আব্দুল কাহারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন অভিযুক্তরা। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে পর দিন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে আজ এই রায় দেন।