যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে বললেন কিম

শীর্ষনেতা কিম জং উন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রাগার এবং কর্মক্ষম পরিসর সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি আমেরিকাকে তার দেশের পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনের কাছে এক বিরল বার্তায় তিনি এ আহ্বান জানিয়েছেন।