কেমন আছেন চট্টগ্রামের ঝাউতলা বিহারি পল্লির বাসিন্দারা

চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকার ঝাউতলা বিহারি পল্লিতে বাস করছে সহস্রাধিক বিহারি পরিবার। দেশের স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে গড়ে উঠেছে এ পল্লি। সংগ্রামের মধ্যে দিয়েই জীবন এগিয়ে যাচ্ছে উর্দুভাষি বিহারিদের। বছর বছর আগুনে এ পল্লি পুড়েছে, আবার গড়েছেন তারা।