মর্যাদাপূর্ণ ফ্রান্সের বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের প্রধান হিসেবে নিয়োগ পেলেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চ্যান-উক। আন্তর্জাতিক চলচ্চিত্র এ উৎসবে দেশটির প্রথম নাগরিক হিসেবে বিরল এ সম্মান অর্জন করেন নির্মাতা।আমেরিকার শীর্ষস্থানীয় বিনোদন ম্যাগাজিন 'ভ্যারাইটি'র প্রতিবেদন থেকে জানা যায়, সভাপতি হিসেবে নির্মাতা পার্ক চ্যান-উক এ বছরের সেরা চলচ্চিত্রকে পাম ডি’ওর বা গোল্ডেন পাম নামে পরিচিত সর্বোচ্চ অ্যাওয়ার্ডটি তুলে দেবেন। সভাপতির পদ পেয়ে ৬২ বছর বয়সী পার্ক এক বিবৃতিতে বলেন,ঘৃণা ও বিভাজনের এ সময়ে একটি সিনেমা হলে গিয়ে একত্রিত হয়ে সিনেমা দেখতে যাওয়ার সহজাত ঘটনাও একটি আবেগঘন, সার্বজনীন একাত্মবোধের অনুভূতি এনে দিতে পারে। আরও পড়ুন: বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসায় ভাসছেন আলিয়া দক্ষিণ কোরিয়ার সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র পরিচালকদের একজন পার্ক চ্যান-উক। তার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে 'ওল্ডবয়', 'দ্য হ্যান্ডমেইডেন', 'থার্স্ট', 'লেডি ভেনজেন্স' ইত্যাদি। নির্মাতার সিনেমাগুলো বাফটা পুরস্কার, কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে সেরা সিনেমা হিসেবে সমাদৃত হয়েছে। আরও পড়ুন: রহস্যে মোড়ানো ‘স্ক্রিম ৭’ আসছে বাংলাদেশে