ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের মেঘনা নদীর চর থেকে সাবেক ইউপি সদস্যের আমির হোসেনের মরদেহ উদ্বার করেছে নবীনগর থানা পুলিশ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে তার মরদেহ উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। পুলিশ ও স্বজনদের দেয়া তথ্য মতে জানা যায়, মৃত আমির হোসেন নবীনগর উপজেলার পাশ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের বকুল মিয়ার ছেলে। গতকাল রাতে আমির হোসেন বাঁশগাড়ি ইউনিয়নের চরমধুয়া গ্রামে শ্বশুর বাড়িতে নৌকা যোগে বেড়াতে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। পরে গুরুতর আহত ও অচেতন অবস্থায় তাকে নবীনগরের মেঘনা নদীর চর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কারামুক্তের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি! ঘটনা সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।