বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন সিলেট বিভাগের উন্নয়নে আমরা নির্বাচিত প্রতিনিধিরা সম্মেলিতভাবে কাজ করতে চাই। সিলেটের মহাসড়ক, রেল, বিমানের সমস্যা সমাধানে আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, লাকেজ নিয়ে টানাটানি প্রতিরোধ করা, প্রবাসীরা যাতে এয়ারপোর্টে এসে সব ধরনের সুযোগ সুবিধা পায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এর পূর্বে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুলেল Read More