পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পাকুন্দিয়া–মঠখোলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাছির উদ্দীন (১৭) উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়য়ের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হোসেন্দী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নাছির উদ্দীন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাকুন্দিয়া থেকে মঠখোলার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি পৌর সদরের নিশ্চিন্তপুর পাঁচতলা এলাকায় পৌঁছালে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক নাছির উদ্দীন গুরুতর আহত হন।আরও পড়ুন: সরকারি গাছ কাটায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেফতারস্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।