নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনদুপুরে প্রকাশ্যে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতরা প্রবাসীর মেয়ের হাত পা বেঁধে আলমারি থেকে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা কামালপুর এলাকায় প্রবাসী বাবুল দাশের মালিকানাধিন বসতবাড়ি মাতৃভবনে এই ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে চারজনের একদল মুখোশধারি ডাকাত যুক্তরাষ্ট্র প্রবাসী বাবুল দাশের বাড়ির সামনে অবস্থান নেয়। তাদের মধ্যে একজন ছিল কালো বোরকা পরিহিত। ডাকাতরা প্রথমে প্রবাসী বাবুল দাশের তিন তলা বাড়ির সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এসময় একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এরপর ডাকাত দলের দুইজন প্রবাসী বাবুল মিয়ার বাড়িতে প্রবেশ করে। দুইজন বাড়ির বাইরে পাহারায় ছিল। বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে তখন আশপাশের লোকজন জড়ো হতে থাকলে ডাকাতরা ওই বাড়ি থেকে বের হয়ে দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামারার একটি ভিডি ফুটেজেও ডাকাতদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। আরও পড়ুন: ৪ বছর পর সয়াবিন তেলের ট্রাক ডাকাতির ঘটনার রহস্য বের করল পিবিআই প্রবাসী বাবুল দাশের মেয়ে পার্বতী দাশ জানান, তার বাবা বাবুল দাশ, স্বামী দিলীপ দাশ ও তিন ভাই যুক্তরাষ্ট্রে প্রবাসে থাকেন। তাদের তিন তলা বাড়ির নিচের দুটি তলায় ভাড়াটিয়া বসবাস করেন। তিন তলায় পুরোটাই তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন। বিকেল চাটার দিকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মুখোশ পরিহিত দুইজন ডাকাত তাদের বাড়িতে প্রবেশ করে। এরপর তারা বাড়ির সব ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে তিন তলায় তার ঘরে প্রবেশ করে। পার্বতী দাশ অভিযোগ করে বলেন, আমি চিকৎকার করার চেষ্টা করলে ডাকাতরা আমাকে ভয়ভীতি দেখিয়ে হাত-পা বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে দেয়। এরপর ঘরের সব আসবাবপত্র লণ্ডভণ্ড করে এবং আলমারি খুলে প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।’ আরও পড়ুন: বরিশালে তিন প্রবাসী ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৩০ ভরি স্বর্ণ ও টাকা লুট এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ফোর্স নিয়ে ওই যায়। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমাও উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি।’