১৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিকে সম্মাননা দিলো বিজিএমইএ

রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে পোশাক খাত থেকে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ মোট ১৭ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ আয়োজনে পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মাননা জানানো হয়।... বিস্তারিত