অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময় বাড়লো

ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে অক্ষম ব্যক্তি করদাতাদের আবেদনের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে চতুর্থবারের মতো রিটার্ন জমার সময় বাড়িয়ে ৩১ মার্চ করেছে এনবিআর। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আরও পড়ুন৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, সূত্রোক্ত বিশেষ আদেশ নং-১/২০২৫ এর ক্রমিক নং-১ এ উল্লিখিত করদাতা ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। এতে আরও বলা হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে বিশেষ আদেশ নং-১/২০২৫ এর ক্রমিক নং-১ এ উল্লিখিত করদাতা ছাড়া অন্য যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে তারা আগামী ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করিতে পারবেন। এসএম/বিএ