জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশী চোরাকারবারী আহত হয়েছে। তিনি অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ১৩০১ মেইন পিলারের ২নং সাব পিলার এলাকার বাংলাদেশের ইউনুছ টিলা নামক স্থানে ভারতীয় ১৭২ বিএসএফ ব্যাটালিয়নের হাংগেড়িয়া ক্যাম্পের এলাকার খাসিয়া নাগরিক কর্তৃক চোরাকারবারীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। খাসিয়ার গুলিতে বাংলাদেশী চোরাকারবারী দলের সদস্য জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের হর্ণি ময়না গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩৬) আহত হয়েছেন। আহত চোরাকারবারী দলের Read More