নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন নামে প্যাকেটজাত সেমাই উৎপাদন এবং বিক্রির অভিযোগে বিএসটিআইএ’র অনুমোদনহীন একটি অবৈধ কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।একই সঙ্গে নানা অনিয়মের অভিযোগে আরেকটি সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার শহীদনগর এলাকায় গ্রামীন ও আনন্দ সেলাই কারখানা নামে দুটি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য অধিদপ্তর, র্যাব ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ছিলেন র্যাব-১১ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক আল মাসুদ খান ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুন নাহার সহ অন্যান্য কর্মকর্তারা।আরও পড়ুন: ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, হানি ট্র্যাপ চক্রের সদস্য গ্রেফতারনির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ জানান, গ্রামীন সেমাই কারখানায় বিএসটিআইয়ের সিল ব্যবহার করলেও বৈধ অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ। ফলে প্রতিষ্ঠানটি অবৈধ হিসেবে চিহ্নিত হয়। একই সঙ্গে ওই কারখানায় খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করে বিভিন্ন নামের মোড়কে বাজারজাত করার প্রমাণও পাওয়া যায়। এসব অনিয়মের অভিযোগে কারখানাটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া আনন্দ সেমাই কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন থাকলেও অস্বাস্থ্যকর পিরিবেশে উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ।র্যাব-১১ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক আল মাসুদ খান জানান, ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রি নিয়ন্ত্রণে জেলা জুড়ে বিভিন্ন কারখানায় র্যাবের গোয়েন্দা নজরদারি চলছে। এছাড়া অবৈধ কারখানা চিহ্নিত করে অভিযান অব্যাহত থাকবে।