সময়ের আজকের আলোচিত সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।গণভোটের সংশোধিত গেজেট: ‘হ্যাঁ’ ভোট কমল ১০ লাখ, ‘না’ কমল ১ লাখ সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেখা গেছে,গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’–উভয় ধরনের ভোটের সংখ্যাই আগের ঘোষিত প্রাথমিক ফলাফলের চেয়ে কমেছে। তবে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা। বিস্তারিত পড়তে ক্লিক করুন। অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অমর একুশে বইমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেয়া হয়েছে, বাড়বে না ভাড়া: নৌপরিবহনমন্ত্রী নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিস্তারিত পড়তে ক্লিক করুন। টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত ডিএমপির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বিয়ে সম্পন্ন বিজয়-রাশমিকার, ছবি নেটদুনিয়ায় ভাইরাল সাত বছরের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে বিয়ে সারলেন দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এ জুটি। বিস্তারিত পড়তে ক্লিক করুন।