ভোক্তা বিড়ম্বনা কমাতে নজরদারি বাড়াবেন বাণিজ্যমন্ত্রী

ভোক্তা পর্যায়ে কেউ যেন বিড়ম্বনার শিকার না হয় বা কেউ যেন মার্কেট এবিউজ (কারসাজি) করতে না পারেন, সেজন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়াবেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে এলপিজি গ্যাসের দাম আগের জায়গায় আসবে বলেও বার্তা দেন তিনি।