নামজারি-খতিয়ানের ফি কত? সারা দেশে ভূমি অফিসে টাঙানোর নির্দেশ

নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপসহ বিভিন্ন ভূমিসেবার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি সাধারণ মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে দেশের সব ভূমি অফিসে স্থায়ী সাইনবোর্ড টাঙানোর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।