‘তীব্র সংঘর্ষ’: পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়েছে আফগানিস্তান

আফগানিস্তান পাকিস্তানে হামলা চালিয়েছে। তালেবান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তালেবান জানায়, গত সপ্তাহে পাকিস্তানি বিমান হামলার জবাবে সীমান্তে পাকিস্তানি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। পূর্বাঞ্চলে আফগানিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তীব্র সংঘর্ষ শুরু হয়। নাঙ্গারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় তারা পাল্টা হামলা চালায়।  আরও পড়ুন:পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৮০ তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানি সামরিক বাহিনীর বারবার উস্কানি এবং লঙ্ঘনের প্রতিক্রিয়ায়, ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থান এবং স্থাপনাগুলো লক্ষ্য করে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে।’ দুই দেশের ২,৬১১ কিলোমিটার (১,৬২২ মাইল) দীর্ঘ সীমান্ত ডুরান্ড লাইন নামে পরিচিত, যা আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।এদিকে, পাকিস্তান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আরও পড়ুন:পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ১৭, ‘উপযুক্ত জবাব’ দেবে তালেবানএর আগে, রোববার পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের সীমান্তে হামলা চালিয়ে কমপক্ষে ৭০ জন যোদ্ধাকে হত্যার দাবি করে। আফগানিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে যে, নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা