বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয় পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েই তারা বসে নেই। শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পরিশ্রম করে যাচ্ছে। তাদের মেধা-প্রজ্ঞা দেখে আমি অভিভূত হয়েছি। সকলের সহযোগিতার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা এগিয়ে যাবে। গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান Read More