পাক-আফগান সংঘর্ষ: তালেবান সরকারের অন্তত ২২ সদস্য নিহত, দাবি পাকিস্তানের

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাল্টা গুলিবর্ষণে আফগান তালেবান সরকারের কমপক্ষে ২২ জন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সীমান্তে পাকিস্তানি অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তান। পরে পাকিস্তানের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানালে ২২ আফগান সদস্য নিহত হন।নিরাপত্তা সূত্র এসব তথ্য জানিয়েছে।  জিও নিউজের খবরে বলা হয়, সূত্র আরও জানিয়েছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তালেবান সরকারের বিনা উস্কানিতে অভিযানের পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান গাজাব-লিল-হক্ক শুরু করে। আরও পড়ুন:‘তীব্র সংঘর্ষ’: পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়েছে আফগানিস্তান এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আফগান তালেবান শাসনের বিনা উস্কানিতে পদক্ষেপের তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দেয়া হয়েছে।এক্সে পোস্টে, মন্ত্রণালয় বলেছে, আফগান তালেবানরা ভুল হিসাব করেছে এবং খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তের ওপারে একাধিক স্থানে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে, যার তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররাম এবং বাজাউর সেক্টরে তালেবান শাসক বাহিনীকে শাস্তি দেয়া হচ্ছে বলেও জানানো হয়।মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে আফগান পক্ষের ব্যাপক হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, একাধিক পোস্ট এবং সরঞ্জাম ধ্বংস হয়েছে।এদিকে, পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে, এতে আরও বলা হয়েছে। আরও পড়ুন:দক্ষিণ কোরিয়াকে ‘সম্পূর্ণ ধ্বংসের’ হুঁশিয়ারি কিমের, যুক্তরাষ্ট্রকে ‘শত্রুতা’ বন্ধের আহ্বানএর আগে রোববার আফগানিস্তানে হামলা চালিয়ে অন্তত ৭০ জনকে হত্যা করে পাকিস্তানের বাহিনী। জবাবে বৃহস্পতিবার রাতে সীমান্তে পাক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে আফগানিস্তান।