নোয়াখালীতে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে নোয়াখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং জাতীয় কেরাত ও সাংস্কৃতিক সম্মেলন।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বসুরহাট হাইস্কুল মাঠে আয়োজিত সামাজিক সংগঠন জীবন আলোর উদ্যোগে ও মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা নূরুল্যাহ লন্ডনীর সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে প্রথম স্থান অর্জন করে নগদ ৫০ হাজার টাকা গ্রহণ করেন সুবর্নচর তামিরুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. ইউসুফ, দ্বিতীয় স্থান অর্জন করে নগদ ৩০ হাজার টাকা গ্রহণ করেন একই মাদ্রাসার শিক্ষার্থী তানভীর হোসেন। এছাড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে ২০ হাজার টাকা গ্রহণ করেন সেনবাগ তাহসিনুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী মো. সাইদ হাসান সাইম। এছাড়া বাকি ১৭ জন শিক্ষার্থী সান্ত্বনা পুরস্কার হিসেবে নগদ ৩ হাজার টাকা করে পুরস্কার গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ ক্বারি আব্দুল হক ও বাংলাদেশ সেনাবাহিনীর কেরাত প্রশিক্ষক হাফেজ ক্বারি মাহবুবুর রহমান, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও প্রতিযোগিতার প্রধান উপদেষ্টা মুফতি কামরুল হাসান বিন কাসেম প্রমুখ।আরও পড়ুন: নানুপুর মাদ্রাসায় এক সঙ্গে কোরআনে হাফেজ হলেন ৭০ শিশুপ্রতিযোগিতায় নোয়াখালীর প্রায় ৫০টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করেন। এতে প্রথম অডিশন থেকে ইয়েস কার্ড পেয়ে দ্বিতীয় অডিশনে অংশগ্রহণ করেন ৬০ জন শিক্ষার্থী, দ্বিতীয় অডিশন থেকে ফাইনালে অংশগ্রহণ করেন ২০ শিক্ষার্থী।অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করবেন বাংলাদেশে একমাত্র জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিশু-কিশোর শিল্পীগোষ্ঠী কলরব ও আহ্বান শিল্পীগোষ্ঠী।