প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৫০৯ - ব্রাজিলের ওপর পর্তুগালের দীর্ঘমেয়াদি কর্তৃত্ব শুরু হয়।১৫৫৭ - লন্ডনে রাশিয়ার দূতাবাস কাজ শুরু করে।১৫৯৪ - চতুর্থ হেনরি ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।১৭০১ - পোলান্ড ও সুইডেনের মধ্যে ৬ দিনের যুদ্ধ সংঘটিত হয়।১৮০৩ - ভারতের বোম্বেতে (মুম্বাই) বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।১৮৪৪ - ডোমিনিকান প্রজাতন্ত্রের ওপর হাইতির দখলদারিত্বের অবসান ঘটে এবং দেশটি স্বাধীনতা লাভ করে।১৮৫৮ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি দখল করে।১৮৬৫ - মিসৌরিতে গৃহযুদ্ধ শুরু হয়।১৮৭৪ - ব্রিটেনে প্রথম বেসবল খেলা শুরু হয়।১৯০০ - ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ব্রিটিশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়।১৯৩৩ - কমিউনিস্ট ষড়যন্ত্রের অজুহাতে জার্মান নাৎসিরা রাইখস্টাগে অগ্নিসংযোগ করে।১৯৩৯ - ব্রিটেন ও ফ্রান্স স্পেনের জেনারেল ফ্রাংকোর গণবিরোধী সরকারকে স্বীকৃতি দেয়।১৯৪২ - জাপানি জঙ্গি বিমানগুলো মিত্র বাহিনীর জাহাজগুলোর ওপর বোমাবর্ষণ শুরু করে।১৯৬৭ - মহাশূন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর হয়।১৯৭৩ - বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত।১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাইজেরিয়া।১৯৯১ - বাংলাদেশে পঞ্চম সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু।২০০২ - ভারতের গুজরাটে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী ট্রেনে ইসলামিক উগ্রবাদীরা অগ্নিসংযোগ করে। এতে দগ্ধ হয়ে ১৫ শিশুসহ ৭০ জন নিহত হন।২০০৪ - বাংলা একাডেমিতে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে ফেরার পথে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ নামক ইসলামী জঙ্গি সংগঠনের আক্রমণের শিকার হন বাংলাদেশি ভাষাবিজ্ঞানী, সাহিত্যক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ। আরও পড়ুন: রোজা রেখে অফিসের কাজে মনোযোগ ধরে রাখবেন যেভাবে জন্ম ০২৭২ - রোমান সম্রাট মহান কন্সট্যান্টাইন।১৮০৭ - মার্কিন কবি ও শিক্ষাবিদ হেনরি ওয়েডসওয়ার্থ লংফেলো।১৮৩২ - সাংবাদিক আলফ্রেড পোলার্ড অ্যাডওয়ার্ড।১৮৪৬ - জার্মান ইতিহাসবিদ ও রাজনীতিবিদ ফ্রানয এর্দমান মেহরিং।১৮৫৩ - বাঙালি কবি নবীনচন্দ্র দাশ।১৮৮১ - লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার, ওলন্দাজ গণিতবিদ।১৯০২ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন লেখক জন স্টাইন্বেক্।১৯১২ - ভারতীয় বংশোদ্ভূত ফরাসি লেখক, কবি ও নাট্যকার লরেন্স ডুরেল।১৯২৬ - নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান নিউরোবায়োলজি ডেভিড হান্টার হুবেল।১৯২৯ - ব্রাজিলিয়ান ফুটবলার দালমা পেরেইরা দিয়াস দস সান্তোস।১৯৪০ - ভি বিশ্বনাধন, ভারতীয় চিত্রশিল্পী।১৯৪২ - পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ রবার্ট হাওয়ার্ড গ্রাবস।১৯৫৭ - ইংরেজ অভিনেতা টিমোথি স্পাল।১৯৭৮ - জর্জিয়ান ফুটবলার কাখা কালাডযে।১৯৮১ - মার্কিন গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেতা জশ গ্রবান।১৯৮৫ - রাশিয়ান ফুটবলার ডিনিয়ার বিলইয়ালেটডিনভ। আরও পড়ুন: ইসবগুলের ভুসি খাওয়ার সঠিক নিয়ম জেনে নিন মৃত্যু ১৬৫৯ - হার্ভার্ড কলেজের প্রথম সভাপতি হেনরি ডানস্টের।১৭৭৬ - স্কট চিত্রশিল্পী জর্জ ম্যামসন।১৮৩৪ - প্রাবন্ধিক সমালোচক ও কবি চার্লস ল্যাম্প।১৮৮৭ - রাশিয়ান সুরকার ও রসায়নবিদ আলেকজান্ডার বরডিন।১৯৩১ - চন্দ্রশেখর আজাদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান শারীরবিজ্ঞানী ইভান পেত্রোভিচ পাভলভ।১৯৪০ - জার্মান স্থপতি পিটার বারনেস।১৯৫৬ - গনেশ বাসুদেব মাভালঙ্কার, ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী ও লোকসভার প্রথম স্পিকার তথা অধ্যক্ষ।১৯৬৫ - কার্তিকচন্দ্র দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।১৯৭৭ - মার্কিন লেখক জন ডিকসন কার।১৯৮৯ - শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক। নোবেল বিজয়ী অস্ট্রিয়ান প্রাণিবিজ্ঞানী কনরাড লরেঞ্জের।১৯৯৩ - লিলিয়ান গিশ, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও লেখিকা।১৯৯৮ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন বিজ্ঞানী জর্জ হার্বার্ট হিচিংস।২০০২ - আইরিশ কৌতুকাভিনেতা, অভিনেতা ও লেখক স্পাইক মিলিগান।২০১০ - ভারতরত্নে ভূষিত সমাজকর্মী, রাজনীতিক নানাজী দেশমুখ।২০১১ - নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী।২০১২ - শৈলেন মান্না, ভারতের তথা পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবলার।২০১৩ - জার্মান বংশোদ্ভূত ফরাসি কূটনীতিক ও লেখক স্টেফানে হেসেল।২০১৫ - রাশিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রথম উপ-প্রধানমন্ত্রী বরিস নেমটসভ।