আফগানিস্তানজুড়ে ভয়াবহ বোমা হামলা, ‘ধৈর্যের সীমা শেষ’ বলছে পাকিস্তান

প্রতিবেশী আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে বলে জানিয়েছে পকিস্তান। সীমান্তে সংঘর্ষের জেরে পাকিস্তান আফগানিস্তানজুড়ে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের সঙ্গে আর ধৈর্য ধরার সুযোগ নেই এবং এখন পাকিস্তান খোলামেলা যুদ্ধ চলবে। জানা গেছে, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে কাবুলে প্রথম বিমান হামলা হয়, এরপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়। আফগানিস্তানও সীমান্তে পাল্টা হামলা চালাচ্ছে। আফগান সরকারের একটি সূত্র জানিয়েছে, কাবুলে বিমান হামলা হয়েছে। এছাড়া পাকিস্তানি যুদ্ধবিমান দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, আফগানিস্তানের আগ্রাসনের জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে আফগান বাহিনী দুই দেশের সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক অবস্থানে হামলা চালায়। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। সূত্র: আল-জাজিরা এমএসএম