দীর্ঘদিনের জন্য ছিটকে গেলেন ডি ইয়ং

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ইনজুরিতে পরে ছিটকে গেলেন বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুশীলনে পেশিতে চোট পান এই ডাচ মিডফিল্ডার। মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, অন্তত এক মাসের মধ্যে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মৌসুমের গুরুত্বপূর্ণ সময় এটি। কোপা দেল রে'র সেমিফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ এবং লিগের ম্যাচও আছেই। এমন সময় বার্সেলোনা হারাল তাদের মাঝ মাঠ নিয়ন্ত্রণ করা ডাচ মিডফিল্ডারকে।আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে এবং আগামী মঙ্গলবার (৩ মার্চ) কোপা দেল রে'র সেমিফাইনালের ফিরতি লেগে অ্যাতলেটিকোর বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এই মাসের প্রথমার্ধে প্রথম লেগে অ্যাতলেটিকোর মাঠে ৪-০ গোলে হেরে খাদের কিনারায় চলে গেছে বার্সেলোনা।আরও পড়ুন: বর্ণবাদ বিতর্কে প্রেস্তিয়ান্নির নিষেধাজ্ঞাকে ‘সবার জয়’ বলছেন চুয়ামেনি অ্যাতলেটিকো ম্যাচের পর লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এরপর মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব; দুই লেগের শেষ ষোলোয় তারা লড়বে পিএসজি অথবা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।কিছুদিন আগে চোট কাটিয়ে ফিরেছেন মাঝমাঠের সবচেয়ে বড় ভরসা পেদ্রি। সেই স্বস্তি উবে যেতে বসেছে ডি ইয়ংয়ের চোটে। এখন আবার তার বিকল্প খুঁজতে হবে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিককে।চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে দুই হাজার ৪২৫ মিনিট খেলেছেন ডি ইয়ং।