বিশ্বকাপের মাঝেই বাবা হারালেন রিঙ্কু সিং

বিশ্বকাপের মাঝেই অসুস্থ বাবাকে দেখতে বাড়ি ফিরেছিলেন রিঙ্কু সিং। অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন রিঙ্কুর বাবা খানচাঁদ সিং। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।গ্রেটার নয়ডার যথর্থ হাসপাতালে রিংকুর বাবার চিবিৎসা চলছিল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চলে গেলেন না ফেরার দেশে। গত ২৪ ফেব্রুয়ারি রিঙ্কু বিশ্বকাপের দল ছেড়ে চলে গিয়েছিলেন তার বাড়ি আলীগড়ে। কিন্তু রিঙ্কুর বাবা খানচাঁদের অবস্থা আগেই অনেক খারাপ ছিল।এদিকে রিঙ্কুর বাবার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন হরভজন সিং। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হরভজন লিখেছেন, ‘রিঙ্কু সিংয়ের বাবা শ্রী খানচাঁদ সিংয়ের মৃত্যু সংবাদ শুনে খুবই ব্যথিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সে তার দায়িত্ব পালনে ছিল প্রতিজ্ঞাবদ্ধ। রিঙ্কু ও তার পরিবারের জন্য এটা ভীষণ কঠিন সময়।আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা তার এবং তার প্রিয়জনদের সঙ্গে রয়েছে। সৃষ্টিকর্তা তাঁর আত্মাকে চির শান্তি দান করুন এবং শোকাহত পরিবারকে শক্তি ও সাহস দিন।’আরও পড়ুন: জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা বাঁচিয়ে রাখলো ভারত ২০২৩ আইপিএলে গুজরাট টাইটানসের পেসার যশ দয়ালকে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে অকল্পনীয় এক ম্যাচ জিতিয়ে নজরে আসেন রিঙ্কু। দ্রুতই তিনি জায়গা করে নেন আন্তর্জাতিক ক্রিকেটে। ভারতের টি-টোয়েন্টি দলের অপরিহার্য অংশ হয়ে যান তিনি।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ছিলেন রিঙ্কু। তবে জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে তার সুযোগ মেলেনি। রিঙ্কুর পরিবর্তে খেলেছেন সাঞ্জু স্যামসন।