টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড। যাদের প্রতিপক্ষ এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড। এই ম্যাচ জিতলেই শেষচারের টিকিট কাটবে কিউই দল। ম্যাচটা মাঠে গড়াবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। শুক্রবার রাতে কলম্বোয় ইংল্যান্ডকে হারাতে পারলে গ্রুপ–২ শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করবে নিউজিল্যান্ড। তবে হেরে গেলে সমীকরণ জটিল হয়ে যাবে।... বিস্তারিত