আফগানিস্তানের শরণার্থী শিবিরে পাকিস্তানের হামলা

আফগানিস্তানের নানগারহার প্রদেশের উমারি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই শিবিরে পাকিস্তান থেকে ফেরত আসা শরণার্থীরা বাস করেন। নানগারহারের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আমিনুল্লাহ শরীফ জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজন নারী ও দু’জন পুরুষ। তাদের প্রত্যেকেই পাকিস্তান থেকে ফিরে আসা শরণার্থী।  আরও পড়ুন: পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত নিয়ে যা বললো ইরান আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি। প্রতিবেদন অনুসারে, গত রাতে ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি সেনা পোস্টে পাল্টা হামলা তালেবান বাহিনী। জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায়। কাবুলসহ বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। দুই পক্ষই হতাহতের বিষয়ে দাবি করেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।  আরও পড়ুন: পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, তালেবানের হুঁশিয়ারি সূত্র: বিবিসি