রাশেদ খানের সামনেই বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সভা চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খানের উপস্থিতিতেই এই সংঘর্ষ শুরু হয়। এতে ২ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে রাশেদ খানের নির্বাচনি কার্যালয় ও উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের দলীয় কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে নির্বাচন পরবর্তী করণীয় বিষয়ে মিটিং চলছিল। মিটিং চলাকালে নেতাকর্মীরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতা-হাতি ও সংঘর্ষ শুরু হয়। ওই সময় নেতাকর্মীদের একটি অংশ কালীগঞ্জ থানার ভিতরে ঢুকে পড়ে। সেখানেও দুপক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ বেঁধে যায়। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে দুই পুলিশ কনস্টেবলসহ ১০ বিএনপি নেতাকর্মী আহত হয়। এ ঘটনার পর থেকে দুই গ্রুপের লোকজনের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত রাশেদ খানের বক্তব্য পাওয়া যায়নি। বিস্তারিত আসছে.... এম শাহাজান/কেএইচকে/জেআইএম