বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ৮ম বারের মতো সচেতনতামূলক দৌড়ের আয়োজন করেছে হুমায়ূন ভক্তদের সংগঠন হিমু পরিবহণ। 'রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস ২০২৬' শিরোনামে এই আয়োজনে ক্যান্সার সারভাইভারসহ শিক্ষক, শিক্ষার্থী, তরুণ-তরুণী ও নানা শ্রেণিপেশার শতাধিক লোক অংশগ্রহণ করেন।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল সারে ৮টায় শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে টিএসসি অতিক্রম করে ভিসি চত্বর দিয়ে স্বাধীনতা সংগ্রাম চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে দৌড়টি শেষ হয়।দৌড়ে অতিথি ছিলেন হুমায়ূন আহমেদ-এর ছোট ভাই কার্টুনিস্ট ও উন্মাদ সম্পাদক আহসান হাবিব, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ক্যান্সার ইনস্টিটিউটের ডাক্তার তানিয়া আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ড. মুমিত আল রশিদ।আরও ছিলেন বিশ্ব পর্যাটক ও লেখক এলিহা বিনতে এলাহি, আয়রন ম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও আয়রন ম্যান ৭০.৩ চ্যাম্পিয়ন ফিনিশার আরাফাত হোসেন, সমুদ্রপৃষ্ট থেকে পায়ে হেটে এভারেস্ট জয়ী ইকরামুল ইসলাম শাকিলসহ অনান্যরা।অতিথির বক্তব্যে আহসান হাবীব বলেন, 'ক্যান্সার সচেতনতার বিকল্প নেই। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শরীরচর্চা করতে হবে। দৌড় হতে পারে খুবই ভালো শারীরিক ব্যায়াম।'আরও পড়ুন: সেপ্টেম্বরে ‘ফাইট অব দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার এ সময় বক্তারা ক্যান্সার সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং হিমু পরিবহণের এই উদ্যোগ সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। ব্যক্তি উদ্যোগ ও কেন্দ্রীয়ভাবে সুস্থ জীবন চর্চার জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।আয়োজক সংগঠণের সাধারন সম্পাদক মুরাদ জানান, আট বছর ধরে ক্যান্সার সচেতনতায় দৌড়ের আয়োজন করে যাচ্ছি। এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে খরচ করা হবে।তিনি আরও জানান, এর আগের আয়োজন থেকে প্রাপ্ত দিয়ে অর্থ সমাজ সেবা অধিদপ্তর এর মাধ্যমে ঢাকা মেডিকেল এর ইউনিটে দেয়া হয়।হেলথ কেয়ার ফার্মাসিটিকেলস লিমিটেড এর সহযোগিতায় হিমু পরিবহণ ক্যান্সার সচেতনতায় দৌড়টি আয়োজন করে।