কেমন ছিল বিজয়-রাশমিকার বিয়ের মুহূর্ত?

রাজকীয় আয়োজনে বিয়ে করেছেন দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বিয়ের খবর প্রকাশের পরপরই এ জুটির বিয়ের মুহূর্ত নিয়ে আলোচনা চলছে নেটদুনিয়ায়।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে বিজয়-রাশমিকার বিয়ের একাধিক মুহূর্তের ছবি। যা হৃদয় জয় করছে ভক্তদের। আসুন এক নজরে দেখে নিই, বিজয়-রাশমিকার বিয়েতে ৫ বিশেষ মুহূর্তের ছবি-  ১। বিয়ের মণ্ডপে বসে বিজয়, পায়ে হেঁটে আসছেন রাশমিকা।  ২। বিয়ের মুহূর্তে দুজনেরই চোখ ভরে ওঠে আনন্দ অশ্রুতে।  ৩। বিয়েতে মন্ত্র উচ্চারণে অগ্নি সাক্ষী করে এক অন্যের হাত ধরেন নতুন এ জুটি।  ৪। সাত পাঁকে বাঁধা পরার পর শেষ মুহূর্তে বিজয়-রাশমিকা।   ৫। বিয়ের পর নবদম্পতি।  গত ২৬ ফেব্রুয়ারি বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয় দুই রীতিতে। প্রথমে সকাল ১০টায় তেলুগু রীতিতে শুরু হয় মূল বিবাহ অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা যুগল। আরও পড়ুন: বিজয়-রাশমিকার বিয়েতে শুভেচ্ছা বার্তা পাঠালেন নরেন্দ্র মোদী এরপর একই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় কোডাভা রীতিতে বিয়ের পর্ব। কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্য মেনে বিশেষ পোশাক, অলংকার ও স্বতন্ত্র আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় এ অংশ। বিয়েতে তারকার দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।  আরও পড়ুন: ‘অভিমান’র সুখবর দিলেন প্রসেনজিৎ