ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়

শুক্রবার দুপুরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে এই ভূমিকম্পটি আঘাত হানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ভারতের গোসাবা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৯ দশমিক ৮ কিলোমিটার।  সংস্থাটি আরও জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোনো সুনামির আশঙ্কা নেই। আরও পড়ুন: দেশে আবারও ভূমিকম্প অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের টাকি থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এই সূত্রটিও নিশ্চিত করেছে যে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং গভীরতা ছিল ৯ দশমিক ৮ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।