রাজধানীতে বন্ধুর ফাঁকা বাসায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর শান্তিনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ পাওয়া গেছে, যা মৃত্যুর রহস্যকে আরও ঘনীভূত করেছে। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আলিম জানান, মাইন উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছোয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মোনাফ। পেশায় তিনি একজন পর্যটন ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক প্রয়োজনে গত ২৫ ফেব্রুয়ারি শান্তিনগর স্কয়ার পার্কে তার বন্ধু তোফায়েল আহমেদের বাসায় ওঠেন তিনি। তবে ঘটনার সময় তার বন্ধু বাসায় ছিলেন না; তিনি বর্তমানে কক্সবাজার এলাকায় অবস্থান করছেন।আরও পড়ুন: হাসপাতালে গৃহবধূর মরদেহ ফেলে উধাও স্বামীপুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। দীর্ঘক্ষণ ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। সেখানে কাপড়ের হ্যাঙ্গারের সঙ্গে বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মাইন উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।এসআই মো. আলিম আরও জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।’