বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাবলি বেগম (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাবলি বেগম উপজেলার অলংকারি ইউনিয়নের লালটেক গ্রামের মখলিছ মিয়ার মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাবলি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন তার বাবা ও এক ভাই পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে বারান্দার টিনের চালা খুলে ঘরে প্রবেশ করেন। Read More