মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা: কঠোর শাস্তির দাবি জামায়াতের

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণের পর পৈশাচিক কায়দায় ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানান। বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘কিশোরীকে ধর্ষণের পর এই নির্মম হত্যাকাণ্ড কেবল অপরাধ নয়, বরং এটি মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর এক চরম আঘাত।’ তিনি নিহত কিশোরীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।অপরাধীদের পরিচয় নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত নেতা বলেন, ‘ধর্ষক ও হত্যাকারীরা যে দল বা প্রভাবশালী মহলেরই হোক-না কেন, তাদের কোনো ছাড় নেই। তারা যদি বিএনপিরও হয়, তবে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।’ অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া বা ঘটনা ধামাচাপা দেয়ার যে কোনো অপচেষ্টা আরও বড় অপরাধ হিসেবে গণ্য হবে বলে তিনি মন্তব্য করেন। আরও পড়ুন: ধর্ষণের ঘটনা চাপা দিতে কিশোরীকে সৎ বাবার থেকে ‘ছিনিয়ে’ নিয়ে হত্যাবিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব বা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না। ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা বিলীন হবে এবং অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।সবশেষে, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান অ্যাডভোকেট জুবায়ের। একইসঙ্গে মাধবদীর এই পৈচাশিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তিনি।