সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুই অভিযানে ৮ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার আলামত ও নগদ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে ডিবি পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তীর-শিলং জুয়া খেলার সময় তিনজনকে আটক করে। আটকরা হলেন- সিদ্দিক মিয়া (৩০), দিরাব ওরফে সিরাজ (৫৫) ও মোস্তাফিজুর রহমান দিদার (২৪)। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে একইদিন রাত ১০টা ৪০ Read More