পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগুনে পুড়ে ভূস্মিভূত হয়েছে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান। এসময় আরও ৩ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৬টায় দিকে পৌর শহরের বেড়িবাঁধে বাইরে সীকুইন হোটেল সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিকায় ২ টি খাবার হোটেল, ২টি কাপড়ের দোকান, ১টি মুদি মনোহরী দোকান, ১টি ঝিনুকের দোকান, ১ টি জেনারেটরের দোকান ও ১টি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ। আরও পড়ুন: আসছে মাছ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর জেলেরাকলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন বলেন, সকাল ৮টার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।