সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চিত্রনায়িকা শবনম বুবলীর নতুন একটি ভিডিও। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, লাল শাড়ি পরে একটি শপিংমলে উপস্থিত নায়িকা।জানা যায়, রাজধানীর একটি শপিংমলের গ্র্যান্ড ওপেনিং করতে নায়িকা উপস্থিত হন পোশাকের ওই স্টলে। জামদানি লাল শাড়িতে স্পষ্ট হয়ে ওঠে তার বেবি বাম্প। এ সময় বুবলীর আশপাশে ছিল ৫০ জনের মতো বডি গার্ড। বুবলীর পাশে এ সময় বারিশা হক, কোরিওগ্রাফার গৌতমকেও দেখা যায়। স্টলে আসা জামদানি শাড়ি পরা বুবলী ছড়াচ্ছিলেন রূপের দ্যুতি। শোরুমের গ্রান্ড ওপেনিংয়ের পাশাপাশি ফটোশুটেও নজর কাড়েন নায়িকা। শোরুম ওপেনিংয়ের পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন বুবলী। এবারের ঈদ উল ফিতরে তার অভিনীত দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। একটি ‘পিনিক’ অন্যটি ‘প্রেশার কুকার’। বর্তমানে বুবলী দ্বিতীয়বার মা হতে চলেছেন। সন্তানের বাবা হতে যাচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান, এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে শোবিজে। এ বিষয়ে অবশ্য শাকিব এখনো কোনো স্পষ্ট অফিশিয়াল মন্তব্য করেননি। আরও পড়ুন: শাকিবের 'প্রিন্স'-এ যুক্ত হলেন আরও এক নতুন নায়িকা এদিকে শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দেয়ার প্রস্তুতি নিতে হাতের কাজ গুছিয়ে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী। আরও পড়ুন: ‘প্রেশার কুকার’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করলেন বুবলী