রাজধানীর হাতিরঝিলে ছয় বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, ছোট্ট তাহেদী আক্তারকে হত্যা করে সিসিটিভি ফুটেজ সরিয়ে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।ছয় বছরের ছোট্ট তাহেদী আক্তারকে হারানোর তিন দিন পেরিয়ে গেলেও এখনো মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেননি হতভাগা মা-বাবা। এখন তাদের দাবি একটাই মেয়ের হত্যার সঠিক বিচার। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে পাওয়া যায় তাহেদী আক্তারের মরদেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, হত্যার পর শিশুটিকে পানিতে ফেলে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। আরও পড়ুন: রাজধানীতে বন্ধুর ফাঁকা বাসায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ঘটনার পর থেকে ভবন মালিক প্রবাসী সাখাওয়াত নয়নের শ্বশুরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনা দিনের সিসিটিভি ফুটেজ উদ্ধারে ডিডিআর পরদিন পুলিশ নিয়ে গেলেও সেখানে কোনো রেকর্ড পাওয়া যায়নি। ভবন মালিক দাবি করেছেন, প্রায় ১৫ দিন ধরে ক্যামেরাগুলোতে কোনো রেকর্ড হচ্ছিল না। ২৪ ফেব্রুয়ারি মরদেহ উদ্ধার হলেও হাতিরঝিল থানা তাৎক্ষণিক মামলা না নিলে স্থানীয়রা থানা ঘেরাও দিলে পরবর্তীকালে একদিন পর মামলা নেয় পুলিশ। এ ঘটনায় নিন্দা আর প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। আরও পড়ুন: রাজশাহীতে ট্রলারের ধাক্কায় পদ্মায় ডুবে জেলের মৃত্যু এদিকে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তাহেদীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে আর সিসিটিভি ফুটেজ উদ্ধারেও কাজ করছে বলে জানায় সংস্থাটি। ছয় বছরের ছোট্ট তাহেদীর মৃত্যু ঘিরে তৈরি হওয়া রহস্যের দ্রুত সমাধান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।