বিসিবি এনওসি দিলে এ বছর প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন নাহিদ রানা। পিএসএলের ১১তম আসরকে সামনে রেখে ৬০ লাখ পাকিস্তানি রুপি দিয়ে তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।নাহিদ রানাকে নিয়ে পেশোয়ারে বিশেষজ্ঞ পেসারের সংখ্যা ৫। দলটি এবার আরও একজন পেসার কিনল। সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে ইংলিশ পেসার তাইমাল মিলসকে। ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কেনার ব্যাপারটি নিশ্চিত করেছে।মিলস সরাসরি চুক্তিতে কেনা পেশোয়ারের দ্বিতীয় ক্রিকেটার। প্রথম ক্রিকেটার হিসেবে তারা সরাসরি চুক্তি করেছিল আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে। আফগান ব্যাটার ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে গেছেন। পেশোয়ার তার জায়গায় নিয়েছে অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডিকে। হার্ডি কিছুদিন আগে সমাপ্ত হওয়া বিগ ব্যাশে দারুণ সময় কাটিয়েছেন। পার্থ স্কোরচার্সের হয়ে এই অলরাউন্ডার ৩৩৯ রান করে হয়েছেন আসরের পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক। বল হাতে ১২ ম্যাচ নিয়েছেন ১২ উইকেট।আরও পড়ুন: ৪৬ বছর বয়সে ডলফিনসের হয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় তাহিরমিলস এর আগেও পেশোয়ারের হয়ে খেলেছেন। ২০১৯ সালের ওই আসরে ৫ ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট। সব মিলিয়ে পিএসএলের ৬ আসরে খেলেছেন তিনি, বাকি ৫ মৌসুমের ২টি ইসলামাবাদ ইউনাইটেড, ২টি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও একটি করাচি কিংসের হয়ে। ৩০ ম্যাচে ২৪.৪ গড়ে নিয়েছেন ৩৭ উইকেট।পেশোয়ার জালমি স্কোয়াডবাবর আজম, আবদুল সামাদ, ইফতিখার আহমেদ, কুশাল মেন্ডিস, মির্জা বেগ, মোহাম্মদ হারিস, জেমস ভিন্স, আমের জামাল, মাইকেল ব্রেসওয়েল, অ্যারন হার্ডি, খালিদ উসমান, আবদুল সুবহান, আলী রাজা, কাশিফ আলী, নাহিদ রানা, সুফিয়ান মুকিম, তাইমাল মিলস ও খুররাম শাহজাদ।