ঝালকাঠিতে ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

ডান্ডাবেড়ি পড়ে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানায়ায় অংশ নিয়েছে নিষিদ্ধ ঘোষিত ঝালকাঠির এক ছাত্রলীগ নেতা।রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫) নামে ওই তরুণ জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগের কারাবন্দি এক নেতা প্যারোলে মুক্তি পেয়ে তার বাবার জানাজায় অংশ নিয়েছেন। এ সময় তিনি পায়ে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় ছিলেন। ছাত্রলীগের ওই নেতার নাম রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫)। তিনি উপজেলা সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই গ্রামের সদ্য প্রয়াত মোশাররফ জোমাদ্দরের ছেলে।  বৃহস্পতিবার সকালে বাবা মোশাররফ জোমাদ্দর মারা যান। সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে তার  জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়। আর বাবার জানাজায় অংশ নিতেই স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান ছেলে রাকিবুল। রাতে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।আরও পড়ুন: মুসলিম ঐতিহ্যের সাক্ষ্য গালুয়ার সেই পাকা মসজিদএ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে প্রায় এক মাস ধরে কারাগারে আছেন রাকিবুল ইসলাম। বাবার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলের আবেদন করা হয়।