টেন্ডার ঘিরে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পাবনার চাটমোহরে হাট-বাজার ইজারার টেন্ডার দাখিলকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর দুই নেতার ওপর হামলার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।