২০২৫ সালের বইমেলায় প্রকাশিত হয় কবি কামরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘নাইজেল’। বইটি সমাদৃত হয় পাঠকদের মাঝে। এবার তিনি নিয়ে এলেন নতুন কবিতার বই ‘নূর-জাহান’। বইটি প্রকাশ করেছে নবকথন প্রকাশনী। মেলায় ২৩৮-২৪০ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। জীবনবোধ ও প্রেম-বিষাদের বর্ণনায় কিছু চরিত্র সৃষ্টি করেছেন কামরুল ইসলাম। এর মধ্যে ‘বিনায়ক’ তো রীতিমতো গান হয়ে অন্তর্জালে এসেছে। এ ছাড়া কবির আরেকটি কল্পিত চরিত্র ‘নূর’। নতুন বইটি মূলত এ চরিত্র ঘিরেই। একটি চরিত্র ঘিরে একই আঙ্গিকের একগুচ্ছ কবিতা আছে বইটিতে। যা কবিতায় খুব একটা দেখা যায় না। আরও পড়ুনআসছে এশরার লতিফের ‘নক্ষত্র-নূপুর’ দ্বিতীয় খণ্ড আসছে রাফির গল্পগ্রন্থ ‘পকেট ভরতি কাগজের ফুল’ কামরুল ইসলাম বলেন, ‘নূর চরিত্রটি বিভিন্ন সময়ে আমার কবিতায় উঠে এসেছে। আমার কবিতার পাঠকদের মধ্যে চরিত্রটি ঘিরে কৌতূহল আছে। আমি নিজেও চরিত্রটির প্রতি ঋণী, তাকে ঘিরে এত এত কবিতার দেখা পেলাম। সেজন্য নতুন বইটি নূরকে ঘিরেই। আমার সবচেয়ে পছন্দের কিছু কবিতা আছে বইতে।’ প্রকাশক মোশাররফ হোসাইন নীলয় জানান, এবারের বইমেলায় বেশ কিছু নতুন বই নিয়ে এসেছেন তিনি। এর মধ্যে ‘নূর-জাহান’ স্বকীয় শক্তিতে আলাদা জায়গা করে নেবে বলে প্রত্যাশা তার। এসইউ